দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী পানীয় 'মাতে' এখন বিশ্বজুড়ে ফুটবলারদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের পর এবার ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্ডও এই পানীয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন।
উরুগুয়ের সাবেক গোলরক্ষক সেবাস্তিয়ান ভিয়েরার হাত ধরে এই পানীয়টি ফুটবল বিশ্বে পরিচিতি লাভ করে। ইয়েরবা মাতে গাছের পাতা থেকে তৈরি এই তেতো পানীয়টি এখন সামাজিকতা ও বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে।





