আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগে ১৬৫তম ম্যাচ। এর মাধ্যমে তিনি লিওনেল মেসি ও থমাস মুলারের ১৬৩ ম্যাচের রেকর্ড ছুঁয়েছেন।
অপটার তথ্য অনুযায়ী, নয়্যার এখন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৮৩ ম্যাচ) এবং ইকার ক্যাসিয়াস (১৭৭ ম্যাচ)।





