কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত বনের ভেতর দিয়ে ১৮ ফুট চওড়া একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে দেশের একমাত্র পাহাড়ি বনসমৃদ্ধ এই সংরক্ষিত বনটি ঝুঁকিতে পড়েছে। বন বিভাগের তথ্যমতে, ১৯৫৭ সালে ঘোষিত এই বনে প্রায় ৪ হাজার অবৈধ দখলদার বসবাস করছে।
বন বিভাগ সড়ক নির্মাণে বাধা দিলেও জোরপূর্বক কাজ চলছে। এ ঘটনায় বন বিভাগ মামলা করেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জাপানের জাইকার অর্থায়নে ২২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করছে।





