স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন যে, একটি সংস্থা কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আদালতের রায় অন্যায়ভাবে ব্যবহার করছে। তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রী জানান, সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় ১২৮ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ প্রকল্প শুরুর ঠিক আগমুহূর্তে একটি পরিবেশবাদী সংস্থা উচ্চ আদালতে গিয়ে নিষেধাজ্ঞা নিয়ে আসে, যার ফলে উন্নয়নকাজ আটকে আছে।





