কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দখল ও দূষণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। সৈকতের ভাঙা চেহারা ও নোংরা পরিবেশ পর্যটকদের হতাশ করছে। ১০ বছর আগের প্রাকৃতিক সৌন্দর্য এখন আর নেই বলে জানান অনেক পর্যটক।
সৈকতসংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে সাত শতাধিক বহুতল ভবন নির্মিত হয়েছে, যার বেশিরভাগেরই পরিবেশ ছাড়পত্র নেই এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নেই। এতে হোটেল বর্জ্য সাগরে মিশে পানি দূষিত হচ্ছে। প্রশাসন এ বিষয়ে দায়সারা উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।





