ফিফার সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবা (এসএমপিএস) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণাসূচক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির প্রতি বিদ্বেষমূলক বার্তার পরিমাণও তত বেড়েছে।
প্রতিবেদনটি ১ কোটি ৭১ লাখের বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে সাধারণ গালিগালাজ, দুর্নীতির অভিযোগ এবং বিদেশিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। এছাড়া, ম্যাচ অফিশিয়াল ও ভিএআর আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে এমন অভিযোগও করা হয়েছে।





