ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বিশ্বজুড়ে অভূতপূর্ব উন্মাদনা দেখা যাচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া চালুর মাত্র ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের জন্য ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন নিবন্ধন করেছেন।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করতে বর্তমানে একটি নির্বাচনী প্রক্রিয়া বা লটারি ড্র চলছে। যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন, এরপরই আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। লটারিতে নির্বাচিতদের ই-মেইলে টিকিট কেনার প্রক্রিয়া জানানো হবে।





