২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের ম্যাচে রেফারির সমালোচনা করায় মিসরের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল এই খবর জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
কোচ হাসান সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে, যা অন্যায়। জিকো ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারিকে নিয়ে কটূক্তি করেছিলেন। হাসানের যমজ ভাই ও জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।





