ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বিশ্বকাপ স্বত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনা, ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল এবং ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তসহ মোট ৪২টি প্রশ্নের উত্তর দিতে বলেছে উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের লিখিত জবাব ফিফার কাছে পাঠাতে হবে। গত ১৯ অক্টোবর উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে এই চিঠি পাঠান।
চিঠিতে থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপ স্বত্ব বিক্রির একতরফা পরিকল্পনা, বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ট্রাম্পের টেলিফোনিক আবদার এবং ফিফা কাউন্সিলের সঙ্গে আলোচনা না করে নেওয়া সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইনফান্তিনো ক্ষমা চাইলেও তিনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।







