লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেছেন, নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে দলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। গত মৌসুমে দলের ভেতরকার সমস্যা এবং নিজের সেরা ফর্মে না থাকার কথা স্বীকার করে তিনি জানান, ইরাওলার ফুটবল দর্শন ও ট্যাকটিকস খেলোয়াড়দের মানিয়ে নিতে সাহায্য করেছে।
চলতি মৌসুমে ইরাওলার অধীনে লিভারপুল ১১ ম্যাচে ৭ জয় পেয়েছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ম্যাক অ্যালিস্টারের এই মন্তব্যের পর কোচ আর্নে স্লটের শেষ দিনগুলোতে লিভারপুলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





