ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এফডব্লিউসি-২০২৬ থেকে ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) পেয়েছেন। এই অর্থ পাওয়ার তথ্য ফিফা প্রকাশ করেনি, যা সংস্থাটির নিজস্ব নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
২০২৪ সালে ইনফান্তিনো ফিফা থেকে বেতন ও অন্যান্য সুবিধা বাবদ প্রায় ৫৯ কোটি টাকা পেয়েছেন। সব মিলিয়ে তার মোট আয় প্রায় ৮০ কোটি টাকা হলেও, ফিফার বার্ষিক প্রতিবেদনে অতিরিক্ত অর্থের বিষয়টি উল্লেখ করা হয়নি। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী পারিশ্রমিকের তথ্য প্রকাশ বাধ্যতামূলক।





