বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আসা ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফ অসুস্থ হয়ে পড়েছেন। পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় তিনি দুদিন ধরে হোটেলবন্দী রয়েছেন।
এই অসুস্থতার কারণে তিনি বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। তার ঢাকা টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।





