ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালকদের বদলে অন্যদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে। তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, চালকরা বেতন নিলেও গাড়ি চালাচ্ছেন অন্যরা।





