ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তার ক্লাব ল্যাঙ্কাশায়ার ২০২৭ মৌসুমের জন্য তাকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালে অবসর নিলেও কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে যাচ্ছিলেন অ্যান্ডারসন। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ৫০ উইকেট নিয়েও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তার জায়গা না হওয়ায় এই গুঞ্জন উঠেছে। ল্যাঙ্কাশায়ার তাকে ছাড়াই নতুন করে শুরু করতে চায়।





