ইংল্যান্ড ক্রিকেট দলের পরামর্শক কেভিন পিটারসেন অনলাইন জুয়া প্রতিষ্ঠান ডাফাবেটের শুভেচ্ছাদূত হওয়ায় বিতর্কের মুখে পড়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পিটারসেন অবশ্য ইসিবিকে আশ্বস্ত করেছেন যে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় তিনি কোনো জুয়া প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেবেন না।
ইসিবি জুয়া নিয়ে বেশ কঠোর নীতি অনুসরণ করে এবং নিজেদের বাণিজ্যিক কার্যক্রমেও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে দূরত্ব বজায় রাখে। ক্রিকেটারদের জন্য বাজি ধরাও নিষিদ্ধ। পিটারসেনের এই চুক্তি ইসিবির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে।





