ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ওপেনার জিসান আলম ৫৫ বলে ফিফটি করেছেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ শুরুতে উইকেট হারালেও জিসান ও ইফতিখার আহমেদ ইফতি দায়িত্বশীল ব্যাটিং করছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ ১ উইকেটে ৭৪ রান। জিসান ৫৩ ও ইফতি ১৬ রানে অপরাজিত আছেন। জিসানের এই মারকুটে ব্যাটিং টেস্ট ফরম্যাটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।












