এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ‘গোল ১৯৫৭’ নামের সংগঠিত সমর্থকগোষ্ঠীগুলোকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে ক্যাম্প ন্যু-এর ‘গ্রাদা দ’আনিমাসিওন’ গ্যালারি বন্ধ থাকবে।
গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ১০টি শৃঙ্খলাভঙ্গের ঘটনা নথিভুক্ত করেছে লা লিগা। এর মধ্যে কামাভিঙ্গাকে পতাকা দিয়ে আঘাতের অভিযোগ এবং অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে। ক্লাব জানিয়েছে, এই ধরনের আচরণ ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং আর্থিক জরিমানার ঝুঁকি রয়েছে।





