আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। জ্বরের কারণে তিনি শুক্রবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আশা করছেন যে মিরাজ ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন।
মিরাজ খেলতে না পারলে তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তরুণ মুখ আলিস আল ইসলাম। লিটন মনে করেন, আলিসের সাদা বলের ক্রিকেটে ভালো করার প্রমাণ রয়েছে এবং তাকে দলে যুক্ত করার এটাই সঠিক সময়।










