ইরানের পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, দেশটি ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে কোনোভাবেই সরে আসবে না। তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের একটি আইনসম্মত ও মৌলিক অধিকার।
জোকার আরও জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়, তবে শিল্প, চিকিৎসা, কৃষি এবং জ্বালানি উৎপাদনে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা নেওয়া অব্যাহত রাখতে চায়। তিনি শত্রুপক্ষের দাবিকে নাকচ করে বলেন, ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন নেই এমন কথা মূলত শত্রুপক্ষের ইচ্ছার প্রতিফলন। জনগণের এই অধিকার রক্ষা করা ইরানের জন্য আবশ্যক।






