ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলা ও নতুন হুমকির মুখে সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা হয়। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের অংশীদার। এই সংবেদনশীল সময়ে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই বৈঠক আঞ্চলিক নিরাপত্তার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






