ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ সৌদি আরবের ভূখণ্ডে ছড়িয়ে পড়ায় পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত তিন দেশের সামরিক প্রধানদের বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি এবং তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগলু অংশ নেন।
বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করা হয় এবং পবিত্র মক্কা নগরী ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয়। গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয় এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।







