নারী কর্মীদের সরিয়ে পুরুষ সহকর্মীদের দায়িত্ব দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটির প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রঁকো রুইভো পদত্যাগ করছেন। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন।
সম্প্রতি বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে। সংস্থাটি নারী-পুরুষ কঠোরভাবে পৃথক রাখার নীতি অনুসরণ করে। এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তে ‘কার্যক্রম পরিচালনায় ত্রুটি ও ঘাটতি’ পাওয়া গেছে বলে জানিয়েছে এসইটিই।



