ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যা স্বাক্ষরিত হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শর্তগুলো পূরণ হলে এই চুক্তি সম্ভব।
আরাগচি জানান, নতুন প্রস্তাবে উল্লেখিত শর্তগুলো গত জুনের ইসলামাবাদ সমঝোতা স্মারকেই রয়েছে এবং এতে নতুন কিছু নেই। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত পূরণ করতে হবে, তা তিনি স্পষ্ট করেননি।






