হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাহাজে আগুন লেগে যায় এবং দু'জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) বরাতে এএফপি-র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যবাহী জাহাজটিতে 'অজ্ঞাত কোনো প্রজেক্টাইল' বা বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাবের খবর পাওয়া যায়নি।






