পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে উল্লেখ করে এগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি এ কথা বলেন। শাহবাজ শরিফ আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশকে একই টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে।
তিনি ফিলিস্তিন প্রসঙ্গে পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরোধিতা করেন এবং আল-কুদস আল-শরিফকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ উল্লেখ করে তিনি কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পূরণের আহ্বান জানান এবং ভারতকে ভবিষ্যতে কোনো ‘ভুল’ না করার বিষয়ে সতর্ক করেন।







