চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের উত্থান ও ভেতরের দ্বন্দ্ব নিয়ে নির্মিত সিনেমা 'আর্টিফিশিয়াল'-এ স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করছেন অ্যান্ড্রু গারফিল্ড।
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়া এই সিনেমায় ওপেনএআইয়ের প্রতিষ্ঠা, বিকাশ এবং ২০২৩ সালে অল্টম্যানকে সরিয়ে আবার ফিরিয়ে আনার ঘটনা উঠে এসেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অল্টম্যান ও সহপ্রতিষ্ঠাতা ইলিয়া সুতস্কেভারের মতবিরোধও গুরুত্ব পেয়েছে।





