বাংলাদেশ সরকার পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরে এর উদ্বোধন করেন। নতুন এই ইউনিটের দায়িত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন এবং তাঁর অধীনে ৪ হাজার ৫৯২ জন পুলিশ সদস্য কাজ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ইউনিটে সাইবার প্যাট্রোলিং ও সাইবার ক্রাইম বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগও রাখা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় এই ইউনিট বিশেষ গুরুত্ব বহন করে।



