অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি এক রিয়েলিটি শো-তে তাঁর অভিনয়জীবনের শুরুর দিকের এক অস্বস্তিকর ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পর একটি নতুন ছবির শুটিংয়ের সময় এক পরিচালক মদ্যপ অবস্থায় রাতে তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন এবং জড়িয়ে ধরতে চেয়েছিলেন।
স্বরা জানান, ঘটনার সময় তাঁর বয়স ছিল ২০-এর কোঠায়। তিনি সেই অতিথিশালায় একমাত্র নারী ছিলেন। পরিচালকের এমন আচরণে তিনি ভয় পেয়েছিলেন এবং সরাসরি 'না' বলে দিয়েছিলেন।





