ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল, যার আসল নাম টুম্পা পাল, ক্যারিয়ারের শুরুতে এই নামটি পরিবর্তন করেন। দেবী পার্বতীর আরেক নাম 'ইধিকা' বেছে নেন তিনি, যার অর্থ পবিত্র ও সুন্দর। এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এনেছে।
ঢালিউড কিং শাকিব খানের 'প্রিয়তমা' হিসেবে বড়পর্দায় অভিষেক এবং পরে টালিউডের মেগাস্টার দেবের সাথে একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ইধিকা এখন দুই বাংলাতেই পরিচিত মুখ। 'খাদান', 'রঘু ডাকাত', 'দেশু৭' সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। শীঘ্রই তিনি জিৎ এবং সৃজিত মুখার্জির সিনেমাতেও দেখা যাবেন বলে জানা গেছে।


