বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তিনি মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।
নুসরাতের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে উঠতে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন হবে, যার ফলে তার আসন্ন কাজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।


