আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেক্সাসের জর্জটাউন থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘দ্য রাইজিং অব দ্য মুন-আন্ধার জয়’। আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ধ্রুপদি একাঙ্কিকার মূল ভাবনা অবলম্বনে নাটকটির পুনর্লিখন ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক।
এই প্রযোজনাটি বিদেশে বাংলাদেশের নাটক অঙ্গনের একটি উল্লেখযোগ্য উপস্থাপনা হিসেবে বিবেচিত হচ্ছে। হৃদি হকের নির্দেশনায় নাটকটি নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।




