অজয় দেবগন অভিনীত 'দৃশ্যম ৩: দ্য কনক্লুশন' বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করে বক্স অফিসে সাড়া ফেলেছে। ভারতের বাজারে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হিসেবে রেকর্ড গড়েছে। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনী আয়ও বটে।
ছবিটি শাহরুখ খানের 'পাঠান' (৫৭ কোটি রুপি) এবং রণবীর কাপুরের 'অ্যানিমেল' (৬৩ কোটি রুপি) ছবির প্রথম দিনের আয়কেও ছাড়িয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির ভিত্তিতেই ছবির সাফল্যের আভাস পাওয়া গিয়েছিল, যা মুক্তির পর প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। 'দৃশ্যম' সিরিজের এই তৃতীয় কিস্তিটি দশ বছর আগে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির উত্থানেরই প্রতিফলন।





