স্তন ক্যানসার সচেতনতা বাড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইংল্যান্ডের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ উৎসর্গ করেছে। এই উপলক্ষে পাকিস্তানের ক্রিকেটাররা তাদের চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি জার্সি পরে মাঠে নামেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শুধু ক্রিকেটারদের জার্সিই নয়, স্টেডিয়ামের স্টাম্প, বড় পর্দা ও এলইডি বোর্ডেও স্তন ক্যানসার বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। ইংল্যান্ডের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরাও এই উদ্যোগে শামিল হয়ে গোলাপি ফিতা পরে সংহতি জানান।





