ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সৌম্যকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, তাই আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক।'
খালেদ আহমেদের বাদ পড়ার কারণ হিসেবে তিনি বলেন, 'এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি।'










