সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আসছে দুর্গাপূজায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত এই ছবিতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডলের। সিনেমায় নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি খ্যাতনামা এই নির্মাতা নতুন প্রজন্মের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার নানা কলাকৌশল শিখছেন।
সৃজিত মুখার্জি জানান, তিনি দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছেন। নতুন প্রজন্মের চিন্তাধারা নিয়ে তিনি বলেন, ‘ওরা ফেসবুকটাকে ধর্তব্যের মধ্যেই রাখে না, ভাবে ওটা ‘বুমার’দের জিনিস।’ নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এই সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।





