সিরাজগঞ্জে উৎপাদন খরচ বৃদ্ধি ও বিক্রি কমে যাওয়ায় তাঁত শিল্প চরম সংকটে পড়েছে। এতে জেলার প্রায় এক লাখ তাঁত বন্ধ হয়ে গেছে এবং ২ লাখের বেশি তাঁতশ্রমিক পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে। তাঁতিরা জানান, পুঁজি সংকট এবং বাজারে পণ্যের চাহিদা না থাকায় একের পর এক তাঁত বন্ধ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সুবিধা প্রদান করছে। তাঁতের কাপড়ের গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণও শুরু হয়েছে।





