সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৯৯ কোটি টাকা বেড়ে ৬৫৫ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৬ ও ২১০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬২টির দাম বেড়েছে, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা কমেছে। সিএসইতে এদিন ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির শেয়ার দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে।




