বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি আবারও বাবা-মা হতে চলেছেন। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন। ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের ওপর রাখা এক জোড়া ছোট্ট শিশুর সাদা মোজা, যার ওপর তাদের মেয়ে সারায়াহের হাত রয়েছে।
ক্যাপশনে সিদ্ধার্থ লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বড় উপহারের আশীর্বাদ আবারও পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ আছে।’ এর আগে ২০২৫ সালের ১৫ জুলাই তাদের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের এক বছর পূর্ণ হওয়ার আগেই তারা দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিলেন।




