দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা এখন উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা। ৫৬ বছর বয়সী কিজানাঙ্গোমা রাজা প্রথম এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নিয়াবোঙ্গো হিসেবে অভিষিক্ত হয়েছেন।
গত মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে তোরোর রাজা চতুর্থ ওয়ে ন্যিম্বা কাবাম্বা ইগুরু রুকিডি মারা যাওয়ার পর সিংহাসন খালি হয়। এরপর রাজপরিবারের ২১ সদস্যের একটি কমিটি কিজানাঙ্গোমাকে রাজা হিসেবে নির্বাচন করে। যদিও প্রয়াত রাজার এক পুত্রসন্তান রয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে রাজপরিবারের ঐতিহ্য ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিজানাঙ্গোমাকেই রাজা ঘোষণা করা হয়েছে।



