ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগসাজসের তথ্য পাওয়া গেছে। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





