বলিউডের সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচিত হয়েছেন রাধিকা মদন। গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমায় তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হলেও, দৃশ্যগুলো করতে গিয়ে অভিনেত্রী স্বস্তিতে ছিলেন না।
রাধিকা জানিয়েছেন, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যগুলো ফুটিয়ে তোলার সময় তিনি কিছুটা অস্বস্তি বোধ করেছেন। সবচেয়ে বেশি আতঙ্কে ছিলেন দৃশ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায়। এই ভয় তার মধ্যে কাজ করছিল পুরো শুটিং জুড়ে।








