বলিউড তারকা সালমান খান রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-র মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা এবং বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব, যা অহরহ হচ্ছে।
সালমান খান আরও বলেন, “আমারও ভুয়া ভিডিও তৈরি করা হয়। এসবের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার। যারা ভুয়া ভিডিও তৈরি করেন, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।” তিনি এআই-এর অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করা যাবে, বা যাবে না সেই সংক্রান্ত নিয়ম আরও কঠোর হওয়ার আহ্বান জানান।









