কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমার পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে। পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিনেমা ‘জাদুকর সত্যচরণ’-এ অভিনয় করবেন তারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমাটি নিয়ে বলেন, “জাদুকর সত্যচরণ আমাকে প্রথম থেকেই আকৃষ্ট করেছে। সিনেমাটি যে জগৎ তৈরি করেছে এবং তার কেন্দ্রে থাকা রহস্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
সিনেমায় আরও অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত এবং ইশা সাহা। চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী, যিনি সিনেমার কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করছেন। রহস্য-রোমাঞ্চের মোড়কে তৈরি এই সিনেমার শুটিং অক্টোবরে বারাণসীর বিভিন্ন জায়গায় শুরু হবে। সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট’।









