দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের তুষভান্ডার রেলস্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। কাপলিং বিচ্ছিন্ন হওয়ার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন রেলস্টেশন মাস্টার। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। নতুন ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।




