প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি বলেন, বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য ১২ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব বহন করতে পারে না। মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই এই সংকটের অবসান সম্ভব।
তিনি আরও বলেন, মানবিক সহায়তা তহবিল সংকুচিত হওয়ায় তিনি উদ্বিগ্ন। সংকট উত্তরণে তিনি দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি, মিয়ানমারে নির্যাতন বন্ধ ও অধিকার নিশ্চিতকরণ, পর্যাপ্ত মানবিক সহায়তা, ন্যায়বিচার ও জবাবদিহি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন।






