আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মারুমানিকে আউট করে তিনি এই ঐতিহাসিক কীর্তি গড়েন।
মাত্র ১২০তম ম্যাচে রশিদ এই অর্জন করেন। তার বোলিং গড় ১৩.৯৬ এবং ইকোনমি রেট ৬.১৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আদিল রশিদ (১৭১ উইকেট) এবং যৌথভাবে তিনে আছেন এহসান খান ও ইশ সোধি (১৬৫ উইকেট)। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান (১৬৩ উইকেট) এই তালিকায় শীর্ষে আছেন।





