ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সব প্রস্তাবে রাজি হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই প্রস্তাবগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।






