লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পর আর্জেন্টিনার অধিনায়কত্ব ক্রিশ্চিয়ান রোমেরোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। এই সময়েই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিলেন স্কালোনি। ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচ ছাড়াও বলিভিয়া ও বুরকিনো ফাসোর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রোমেরো বর্তমানে দলের তৃতীয় অধিনায়ক এবং এর আগেও তিনি তিনবার অধিনায়কত্ব করেছেন।
স্কালোনি আরও জানান, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল এবং লাওতারো মার্টিনেজও ভবিষ্যতে অধিনায়কত্ব করতে পারেন। রোমেরো এর আগে চিলির বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন।











