দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হয়েছে। দুই বছর আগে এই শুনানি শুরু হয়েছিল। যদিও সিটি দোষী সাব্যস্ত হয়েছে, তবে শাস্তির সিদ্ধান্ত এখনো হয়নি। স্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নেবে। ধারণা করা হচ্ছে, সিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, ফলে শাস্তি চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে।
অভিযোগগুলো মূলত ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক তথ্য প্রদানে ব্যর্থ হওয়া, খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিক সংক্রান্ত সঠিক তথ্য না দেওয়া, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভঙ্গ এবং প্রিমিয়ার লিগের তদন্তে অসহযোগিতা সংক্রান্ত। এসব অভিযোগের সময়কালে সিটি আটটি বড় ঘরোয়া ট্রফি জিতেছে।












