ভারতীয় ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছে আইপিএলে ম্যাচ ফিক্সিং ও দলের গোপন তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে। একটি অনুসন্ধানী প্রতিবেদনে চেন্নাই সুপার কিংসের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ২০২৫ আইপিএলের ম্যাচের আগে একাদশের তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে। ফ্র্যাঞ্চাইজিটি এই বিষয়ে তদন্তের কথা জানিয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে।
অভিযোগের সূত্র হিসেবে সাবেক ঘরোয়া ক্রিকেটার রাচিত ভাটিয়ার নাম উঠে এসেছে, যিনি লন্ডনের জুয়াড়িদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দাবি করেছেন। তবে সাবেক চেন্নাই সুপার কিংস ক্রিকেটার বংশ বেদী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন।










